মানুষ দেখি না আর
- সুদীপ তন্তুবায় নীল

ধর্মের নামে হানাহানি করে
লাভ কি হয়েছে কিছু!
সবকিছু ছেড়ে দেশটা চলেছে
ধর্মের পিছু পিছু!

ইতিহাস বলে, যে জাতি ভ্রান্ত
ধর্মের করাঘাতে
সে জাতি কখনো এগোতে পারে না
সময়ের সাথে সাথে।

ধর্মটা থাক হৃদয়ের মাঝে
ভাঙার খেলাতে কেনো!
হঠাত্ই মানুষ ধার্মিক রূপে
পাগল হয়েছে যেনো!

দিকে দিকে শুধু ধার্মিক দেখি
মানুষ দেখি না আর,
চারিদিক জুড়ে ছেয়ে আছে যেন
অথই অন্ধকার!


০৮-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।