শান্তি তুমি খুব বেহায়া
- সুদীপ তন্তুবায় নীল
শান্তি তুমি থাকলে না আর
পথের আঁকে-বাঁকে,
এখন আমার মন পাড়াটায়
অসুখ ঘিরে থাকে।
সুখের তালা খুলতে গেলেই
ঘুরছে না আর চাবি,
সেই যে কবে ফেলেই গেছো
আদুরে নাকছাবি।
শান্তি তুমি খুব বেহায়া!
দাও না ধরা বুকে,
তোমায় ফিরে আসতে হবে-
বলি না আর মুখে।
০৮-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।