ভালো থাকার গান
- সুদীপ তন্তুবায় নীল

গান চেয়েছে এই পৃথিবী
ভালো থাকার গান,
সবাই তো চায় রাখতে ভালো
নিজের অবস্থান!

জীবনে কি খারাপ থাকা
কেউ কখনো চায়!
নিজের দোষে পুড়লে জীবন
কেউ নেবে না দায়।

খুব আবেগে ভেসে থাকা
উচিত যেমন নয়,
তেমন অহংকারও খুব অনুচিত
ধ্বংস হতে হয়।


০৮-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।