বুকপকেটের পাখি
- সুদীপ তন্তুবায় নীল

বুকপকেটের পাখি রে তুই
আদর করে ধরি,
আজ দুঃখ-সুখের সূঁচ-সুতোতে
ইচ্ছে সেলাই করি।

বুকের বোতাম ছিঁড়লে হঠাৎ
যত্নে রাখিস ঢেকে,
পাখি, অনেক কিছু শেখার আছে
তোর জীবনের থেকে।

উড়াল দিলে শেষ বিকেলে
আসিস ঘরে ফিরে,
নইলে বুকপকেটের ইচ্ছেগুলো
যাবেই রে সব ছিঁড়ে!


১০-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026