ইচ্ছেরা আজও
- সুদীপ তন্তুবায় নীল
আলগা করেছি হাতের মুঠোটা
ইচ্ছে কাঁদে না আর,
চেষ্টা করিনি মুঠো ভরে নিয়ে
রাতটাকে বাঁধবার।
তবুও রাত্রি উঠে আসে গায়
বুকের পকেটে রোজ,
ইচ্ছেরা আজও বেলা অবেলায়
রাখে রাত্রির খোঁজ।
১০-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।