লাল দাগে
- সুদীপ তন্তুবায় নীল

পথ থেকে পথ ছুটে চলা শুধু
জানি না কি খুঁজি নিজে,
ইচ্ছের নদী বরফ হয়ে আজ
পড়ে আছে ডিপ ফ্রিজে!

বাস্তবটা যে ভীষণ কঠিন
কথাতে সহজ লাগে,
ব্যর্থতাগুলো ক্যালেন্ডারেই
ঘর বাঁধে, লাল দাগে।


১০-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।