একটা 'আমি'
- সুদীপ তন্তুবায় নীল
কষ্ট না দিতে পারার কষ্ট-
কেমন যন্ত্রণা!
এই কষ্টের অনুভূতি আমি
বলতে পারবো না।
তোর চাহিদারা পাবলিক কোনো
নার্সিংহোমের বিল,
ওই শহরেতে হাঁটতে চায় নি
আমার মেঘমিছিল।
ভাবলি কি তুই সত্যি সত্যি
অনেক কষ্ট রই?
আজ মলাট শুধু যাচ্ছে দেখা
যায় না খোলা বই।
তাই জানবি না এই মনের মেঘে
বৃষ্টি কেমন হয়,
একটা 'আমি'র বদলে গেছে
পুরান পরিচয়।
১০-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।