মন বৃত্ত
- সুদীপ তন্তুবায় নীল

আমি চলছি,
একা চলছি এই বেশ,
তুমি ছন্দ
হলে দ্বন্দ্ব শেষ-মেশ!

মন বৃত্ত
মানচিত্র এঁকে দাও,
কথা রাখবো
পাশে থাকবো কাছে নাও।

তুমি বায়না
ভেজা আয়না কতো ঋণ,
তুমি শুনছো
কথা বুনছো প্রতিদিন।


১০-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।