ভালোবাসা দিও
- সুদীপ তন্তুবায় নীল
মুঠো ভরে আজ ভালোবাসা দিও
পাখিরা গেয়েছে গান,
রঙীন ডানাতে মুছে দিলো সব
জমে থাকা অভিমান।
তারপরও যদি আঁধারের খোঁজে
মেখে নাও সব রাত,
হাসবে না তবে নতুন আলোতে
নতুন সুপ্রভাত।
১০-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।