রাতের মিছিলে
- সুদীপ তন্তুবায় নীল

ভেবেছিলে তুমি ঘুমিয়েছে রাত
পাখিরা উঠবে ডেকে,
আসেনি সকাল, এখনও শহর
জেগে আছে রাত মেখে।

স্বপ্নেরা কতো, এঁকে যায় ক্ষত!
জোনাকিরা গেছে ফিরে,
রাতের মিছিলে, দরজার খিলে
আঁধার রয়েছে ঘিরে!


১০-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।