কেমন দরদ!
- সুদীপ তন্তুবায় নীল

মনের ভিতর আবেগ আগুন
জ্বলছে ধিকি ধিকি!
যেন বলছে সবাই, এবার চলো
হিংসে করা শিখি।

লড়াই ছিলো এগিয়ে যাওয়ার
বাঁকটা গেলো ঘুরে,
পিছিয়ে যাওয়ার ইচ্ছে নিয়ে
মূর্খ লড়াই করে!

ও দেশের প্রেমিক? কেমন দরদ
নিজের দেশের প্রতি!
আজ যে দরদের উল্লাসেতে
করছো দেশের ক্ষতি!


১০-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।