সম্মান
- সুদীপ তন্তুবায় নীল
সম্মান পেতে কাঙাল সবাই
নিয়ে যাবে মুঠো ভরে,
কেউ বা আবার সম্মান পেতে
নিজের বড়াই করে!
জ্ঞানের জাহিরে, যুক্তি তর্কে
করে চলে কত বায়না!
এই পৃথিবীতে যেচে কোনোদিন
সম্মান পাওয়া যায় না।
১০-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।