গল্প অনেক বাকি
- সুদীপ তন্তুবায় নীল

ঘুম ঘুম ঘুম রাত নেমেছে
ঘুম নামেনি চোখে,
ঘুমহারা এক কাঁদছে পাখি
পথ হারানোর শোকে।

চাঁদ ঘুমোলো মেঘের ঘরে
বৃষ্টি এলো নাকি!
রাতের সাথে পাখির এখন
গল্প অনেক বাকি।


১১-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।