মানুষ বাড়ে কই!
- সুদীপ তন্তুবায় নীল
বইছে অথই জ্ঞানের সাগর
বুদ্ধিতে হইচই।
আজ শিক্ষিতরা বাড়ছে, তবু
মানুষ বাড়ে কই!
বাড়ছে ঘৃণা, খুব চাহিদা
চাই যে আরও চাই!
দিন প্রতিদিন জন্মহারের
কমতি কিছু নাই!
আজ কমতি শুধু মনুষ্যত্বে
সঙ্গে থাকার ছল!
তাই মানুষ হয়ে নিজের সাথে
নিজেই হেঁটে চল।
১১-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।