গোলকধাঁধা
- সুদীপ তন্তুবায় নীল

রাতের শহরে ঘুরে ঘুরে আমি
আলোর করেছি ফেরি,
অন্ধ সবাই, এটুকু বুঝতে
করেছি অনেক দেরি।

অন্ধ তো নয়, কালো কাপড়েতে
চোখগুলো সব বাঁধা,
রাত্রিতে ঘেরা চারিদিকে যেন
দারুণ গোলকধাঁধা!


১১-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।