মিথ্যা
- Pushpu Monjuri
মনে আছে সবই মিথ্যা কিছু দাবি
পলকে হারায় কত সে সবই
আমরাই হারিয়ে যাই
গভীরে ডুবে যায় স্বপ্ন ছবি।
আকাশ কুসুম কল্পনা রবি
এদিন ওদিন পেরিয়ে যাবি
কিছু কথা রবে কারো ভেতরে
মানুষ হারাবে বাঁচার আশাগুলি।
মিথ্যা বলে যারা যে চলে
সুখী স্বপ্নে যারা ভেঁসে চলে
নিষ্ঠুর যারা মানুষের বুকে
আঁধারে মারে কতশত ছুরি।
বাঁচার গল্প দিবসও রাত্রি
সকাল দুপুর নিরবও কবি
একলা তার পুরো পৃথিবী
তুমি বলে দাও অপরাধ সেকি।
কষ্ট কি যন্ত্রণা তারে বলে
প্রতি দিবসে সুখে যে চলে
সত্য বল তো কারে বলে
একলা যে আঁড়ালে কাঁদে।
মিথ্যা এই দুনিয়া সবই
সত্য মানুষ মরবে একদিন
নীরবে জ্বলবে দাহ
আগুনে পুড়বে মিথ্যা গুলি।
জ্বালিয়ে আগুন দ্বীপালি প্রহর
মানুষের যে কি চলছে ভেতর
দাবানল জ্বলবে একদিন কঠিন
পুঁড়ে ছাই হবে নতুন মিথ্যা অজুহাত।
১২-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।