আইন ও আদালত
- Pushpu Monjuri

তুমি মানুষ তোমার যেমন শুরু আছে
তুমি মানুষ তোমার শেষ আছে
তুমি মানুষ এক নিমিষে
তোমার অস্তিত্ব যাবে মুছে।

তুমি মানুষ তোমার জ্ঞান আছে
তুমি মানুষ কেন জেদ করো মিছে
তুমি মানুষ জানা আছে,-
ন্যায় অন্যায়ের বিচার- আইন-আদালত আছে।

তুমি মানুষ তুমি রাগে লাল হয়ে আছো
তুমি মানুষ কেন মিথ্যা বুঝো কেন এতো
তোমার ক্ষমতা সবই মুছবে নিমিষে
প্রতিটি জীবনের সাথে একটি করুণ গল্প আছে।

মানুষ কাঁদে তবু তুমি হাঁসো অবুঝ হয়ে
তোমার কি বোঝার বাকি আছে
মানুষ হাঁসলে সুখে তার মাঝে শান্তি আছে
মনে রেখো মানুষ কাঁদলে একদিন তার শাস্তি আছে।

দুনিয়ার বিচার আছে আইন আদালতে
তবু তুমি অন্যায় অবিচার করো কোন কারণে
মানুষ যদি বাঁচতে চায় আশা বেঁধে বুকে
তোমার বিবেগের আদালতে কি আইন থাকে।

একটি জটিল জীবন বুঝো মিথ্যা স্বানন্দ্যে
থাকবে তুমি অন্ধ কুটিরে সেথায় সাপ বিচ্ছু কাটবে
মনে রেখো তুমি মরলে আর আসবে না ফিরে
একটি পুণ্য করো তুমি জীবনের আইন মেনে।

আদালতের বিচার তুমি করো বিবেগ দিয়ে
যে মানুষের হাঁসি কারে কাউকে ফাঁদে ফেলে
যে আবার দুনিয়ার সামনে নত হয়ে চলে সুযোগ পেয়ে
তোমায় আইন ভুলে সাপের বিষে পুঁড়ে কয়লা করে।


১২-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।