মানুষ
- Pushpu Monjuri

প্রত্যেকটি মানুষ সুন্দর
প্রত্যেকটি মানুষ সুন্দর তার চিন্তায়
প্রত্যেকটি মানুষ বিশাল বড়
প্রত্যেকটি মানুষ উত্তম উদারতায়।

প্রত্যেকটি মানুষের ভেতরে কষ্ট
প্রত্যেকটি মানুষের ভেতরে চিন্তা
তবু প্রত্যেকটি মানুষের চোখে স্বপ্ন
প্রত্যেকটি মানুষের মনে আশা।

প্রত্যেকটি মানুষ বাঁচতে চায়
প্রত্যেকটি মানুষ হাঁসতে চায়
প্রত্যেকটি মানুষ দেখতে চায়
সুখ যেন জীবনে থাই পায়।

মানুষ তারা ভাবতে পারে মানুষ তারা প্রতি ভোরে
একটি আকাশ কল্পনায়
মেঘ যতো জমুক সেথায়
মানুষ নীল আকাশে ঘুড়ি উড়ায়।

কেউ মানুষ বলে মানুষ অনেক রকম
মানুষ সুন্দর মানুষই বলে
কেউ নাকি চরিত্রে কেউ নাকি ব্যবহার সভ্যতায়
তবে কেন মানুষ হয়ে মানুষ হয়ে উঠে ঘাতক।

মানুষ নিজেই প্রশ্ন করে কেন এমন হয়
মানুষ নিজের পরিচয় দেয় হয়ে কখনো নির্দয়
যন্ত্রণা অতৃপ্তি পূর্ণ থাকে কত হৃদয়
মানুষ হয়ে কত মানুষ কেন প্রতিশোধ পরায়ণ হয়।


১৩-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।