শেষ
- Pushpu Monjuri
পুষ্প মঞ্জুরী আমি এই আমার দেশ
কবিতাগুলো আমার হতে পারে শেষ
আমি এক নারী বলছি তোমায় খুব
মানুষ ভালবাসো কষ্ট দিওনা এক চুল।
তোমার আকাশটা আমায় দিও
দুঃখগুলো সবই আমার করো
ভাল যদি নাও বেসো
তবু তুমি আমার কাছে থেকো।
স্বপ্ন আমার চোখে আঁকা
তুমি ছাড়া আমার জীবন একা
তুমি আমার মানস কবি
তুমি ছাড়া আমি শেষ জোনাকি।
এই নীল তোমার আমার তোমার মাঝে জীবন
তুমি ধ্যান ধারণা গল্প আশার
এই দিন তোমায় দিলাম
মধুমাখা তুমি কষ্টটুকু আমি নিলাম।
শেষ নিয়ে এই কবিতা যতগুলি
তার মাঝে আমি তোমার পদ্মফুলী
রাঙিয়ে দিতে এসো জীবনে তুমি
ভালবেসে ভরিয়ে দিয়ো শেষ মূহুর্তগুলি।
১৩-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।