১৪ ই আগস্ট
- সুদীপ তন্তুবায় নীল

এই তো স্বাধীন! এই স্বাধীনতা!
এমনই কি বিস্বাদ!
চারিদিকে আজ জেগে ওঠো নারী
আরও হোক প্রতিবাদ।

নারী গর্জনে কেঁপে উঠুক এই
আগস্ট অন্ধকার!
যারা অপরাধীদের আড়াল করছে
তারাও পাবে না ছাড়!

দিকে দিকে আজ উত্তাল হোক
আর না চোখের জল।
আজ মেয়েরা করবে ১৪ ই আগস্ট
সারাটা রাত দখল।

অনেক হয়েছে, নীরবতা নয়
জেগে ওঠো নারী মন।
এই আর.জি.করের কান্ডেই হোক
তোমাদের জাগরণ।


১৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026