ফুরিয়ে যাওয়া শোকে
- সুদীপ তন্তুবায় নীল
সত্যি কি আজ ভুলেই গেছিস
আর পড়ে না মনে?
সেই যে কবে হারিয়ে গেলাম
তোরই প্রয়োজনে!
এখন আমি ভেজাই না চোখ
খুঁজি না আর তোকে।
তুই তো এখন আবছা ভীষণ
ফুরিয়ে যাওয়া শোকে।
১৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।