হিসেবটা সব কর্মের হবে
- সুদীপ তন্তুবায় নীল

যেদিকে তাকাই শুধুই দ্বন্দ্ব
হিংসায় ছড়াছড়ি!
অসহায় কতো চোখের জলেতে
থেমে যায় হাতঘড়ি।

ভালো-মন্দের হিসেবটা রেখে
পৃথিবীটা ঘুরে চলে।
কত অভিশাপ সাঁতরে চলেছে
কান্নার নোনা জলে!

হিসেবটা সব কর্মেরই হবে
কেউই থাকবে না বাকি।
সময়ের কাছে কেউ কক্ষনো
দিতেই পারে না ফাঁকি।


১৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।