ভীষণরকম ভালো
- সুদীপ তন্তুবায় নীল
ভালো আছো?- বলছে সবাই
রাখছে ভালো কই!
ভালো-মন্দের খবরে আর
পড়ে না হইচই।
খবর নিও, ব্যস্ত জীবন
বড্ড অগোছালো!
তবে ভালো থাকার প্রশ্নে আমি
ভীষণরকম ভালো।
১৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।