এমনটা নয়
- সুদীপ তন্তুবায় নীল
মেঘ থাকলেই মেঘের ভিতর
বৃষ্টি কি আর থাকে!
অনেক মেঘই শান্ত বেলার
রোদ জমিয়ে রাখে।
দেওয়া মানেই এমন টা নয়-
ছিলো যে ধারবাকি।
রাত মানে কি সবাই ঘুমে
স্বপ্ন দেখে নাকি!
১৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।