ভীষণ ব্যক্তিগত
- সুদীপ তন্তুবায় নীল
কথার বালিশ বাঁধছি বুকে
সহজ অভিমানে।
শুনবে নাকি? একলা ঘরে
সুর বেঁধেছি গানে।
গানের কথাও বড্ড সহজ
ওই নদীটির মতো।
ঠিক যতটা কঠিন 'তুমি'
ভীষণ ব্যক্তিগত।
১৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।