সময়ের ব্যবধানে
- সুদীপ তন্তুবায় নীল
আর আগের মতো রাখি না খবর
আছো তুমি কোনখানে,
দু'জন দু'পথে সরে গেছি দূরে
সময়ের ব্যবধানে।
সরে গেছে সব চাওয়া পাওয়াগুলো
হিসেবের দাগে দাগে,
পিছুটান আর লাগে না তেমন
যতটা লাগতো আগে।
১৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।