ফারেনহাইট মনখারাপ
- সুদীপ তন্তুবায় নীল

ভিতর ঘরের কথারা সব
বাইরে থাকার খুঁজছে ঘর।
বন্ধ দুয়ার, খুলছে না আর
বৃষ্টি হয়েই নামছে জ্বর!

থার্মোমিটার ভাঙলো বলে
হয়নি মাপা বুকের তাপ।
নিঝুম্ মনে, খুব গোপনে
ফারেনহাইট মনখারাপ!


১৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।