মৃত্যুর কাছাকাছি
- সুদীপ তন্তুবায় নীল

কতো পথ থেমে যায় প্রতিদিন
সহসা রাত্রি এলে!
কারো বা সকাল, কারো পরকাল
সময়ের দোলাচলে।

বেঁচে থাকাটা যে খুবই সুন্দর।
সত্যি কি বেঁচে আছি!
দিন-প্রতিদিনই মাথা নত করি
মৃত্যুর কাছাকাছি।


১৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।