লুপ্তপ্রায়
- সুদীপ তন্তুবায় নীল
নিজের ভুলেতে সবারই এখন
উকিল সাজার শখ।
অন্যের ভুল দেখলে হঠাত্ই
হয়ে উঠি বিচারক।
সবাই তো বুঝি কোনটা ন্যায় আর
কোনটা বা অন্যায়।
তবুও আমরা জ্ঞানপাপী হয়ে
হচ্ছি লুপ্তপ্রায়!
অনেক শিক্ষা! শিক্ষিত সব
কতো ডিগ্রিতে জয়!
শুধু শিক্ষাটা বাকি, কিভাবে ভুলটা
স্বীকার করতে হয়।
১৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।