নাটুকে মিথ্যে শোক
- সুদীপ তন্তুবায় নীল
এই বাংলার বুকে অপরাধ হলে
তারা তো বাঁধে না গান!
অন্য রাজ্যে কিছু হয়ে গেলে
প্রতিবাদে দেবে প্রাণ!
অনেকে আবার DP কালো করে
চিৎকারে ফেটে যায়!
কেউ বা আবার মোমবাতি নিয়ে
হেঁটে চলে রাস্তায়।
অপরাধ সব অপরাধই হয়
যে রাজ্যেতেই হোক।
নোংরা স্বার্থে দেখিও না আর
নাটুকে মিথ্যে শোক।
১৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।