স্বাধীনতা তুমি
- সুদীপ তন্তুবায় নীল

স্বাধীনতা তুমি ঘুমিয়েছো নাকি
রাত-দুপুরের জ্বরে!
সত্যি কি তুমি স্বাধীন হয়েছো
বলোতো সত্যি করে?

স্বাধীনতা তুমি কোন দিকে থাকো
ডানদিকে নাকি বাঁয়ে?
কিংবা কোথাও জেগে আছো নাকি
আলো-ছায়া কোনো গাঁয়ে?

স্বাধীনতা তুমি এখনও এলে না
বিক্রি হয়েছো নাকি!
তোমার কাছে যে অনেক হিসেবে
রয়ে গেছে ধার-বাকি।

স্বাধীনতা তুমি এই পথে এসো
যে পথে মুক্তি আছে।
এ পথের কথা ফুল হয়ে ফোটে
যুক্তির গাছে গাছে।


১৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।