স্বাধীনতা তুমি (২)
- সুদীপ তন্তুবায় নীল
স্বাধীনতা তুমি মিছিল বা র্যালি
পতাকা উচাঁনো হাত।
স্বাধীনতা তুমি ঘুমভাঙা চোখে
আদুরে সুপ্রভাত।
স্বাধীনতা তুমি হাজার স্লোগানে
রাস্তায় ভাঙা জ্যাম।
স্বাধীনতা তুমি, কন্ঠে কন্ঠে
ন্যাশনাল এনথ্যাম।
স্বাধীনতা তুমি আবেগের গান
সংগ্রামীদের বানী।
স্বাধীনতা তুমি শূন্য পাতাতে
রঙীন পতাকাখানি।
১৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।