স্বাধীনতা হাঁটে
- সুদীপ তন্তুবায় নীল
স্বাধীনতা হাঁটে ধূলো রাস্তায়
তাল-পলাশের ছায়ে।
স্বাধীনতা হাঁটে পাখির ডানাতে
বাঁকা নদীটির গাঁয়ে।
স্বাধীনতা হাঁটে বটের ঝুরিতে
ঝরা পাতাদের গানে।
স্বাধীনতা হাঁটে ঘুম ভাঙা ভোরে
পাখিদের কলতানে।
স্বাধীনতা হাঁটে খেয়ালি বাতাসে
নিয়ে যায় কতো কথা।
শান্ত পুকুরে স্বাধীনতা নিয়ে
হেসেছে কলমিলতা।
১৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।