হাজার ভাবন বুকে স্মৃতিদের মেলা
- সুদীপ তন্তুবায় নীল
পাখি সব ফিরে গেল নিজ নীড় পরে
সাঁজাল বুনল ধীরে আঁধারের জাল,
সন্ধ্যার প্রদীপ আলো আঙিনা যে ভরে
সাজাই দুরের তারা, সব আগোছাল ।
দুরে কেউ গেয়ে যায় কীর্তনীয়া গান
অতীতের স্মৃতিগুলো হৃদে করে খেলা,
মনে পড়ে চোখে জল, শত অভিমান
মায়ের আঁচলে কত সোহাগের মেলা !
অতীতের স্মৃতি ভেবে চোখে ঝরে জল
মায়ের সোহাগ স্নেহ ঘুমিয়েছে দুরে,
স্বপন নদেতে জল করে টলোমল্
দুরাতীত স্মৃতি মন খায় কুড়ে কুড়ে।
গভীর রাতেতে একা ভাবি ছেলেবেলা
হাজার ভাবন বুকে স্মৃতিদের মেলা ।
রচনা : ২২/০৬/২০১৩
চতুর্দশপদী কবিতা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।