পরদেশী প্রণয়
- বেঞ্জিন বেঞ্জয়েট

জোড়হাতে করেছি মিনতি আমার হতে ,
তবু ব্যর্থ হয়েছি আমি আমার করে নিতে ।
অন্তর থেকে জানিয়েছি ভালো লাগার কথা ,
জানিয়েছি আকাশ সম মনের গাঢ উদারতা ।
জানিয়েছি সুচি আত্মার সুচি প্রণয়ের কথা ,
তবু জোগাতে পারিনি বিশ্বাস পারিনি বন্ধুত্বতা ।
জোগাতে পারিনি বন্ধু আর বন্ধনের যুগল হাত ,
নিরন্তর কেটে গেছে প্রহরে প্রহর সারারাত ।
ঝরেছে আকণ্ঠে ব্যথা আর যুগল নয়নের জল ,
ভারী হয়েছে হৃদয় গহীন জ্বলেছে ব্যর্থ দাবানল ।
কোন দোষ করিনি আমি ... দোষ ছিল পরদেশী ,
অবস্থানের তুলনা করে প্রণয়ের মূল্য হল কমবেশী ।
যদিও প্রতিজ্ঞা ছিল ছেড়ে যাওয়া- 'না যাওয়া' নিয়ে ,
তবু ফেরাতে পারিনি প্রেমকে , হৃদয় দিয়ে ।

এই ছিল আজকের দুনিয়ার প্রেম আর পরিনতি ,
বিচারের ভার পাঠকের, হয়েছে কতটুকু অবনতি ?
আজকের প্রেমের খোরাক ধন সম্পত্তি আর অবস্থানে ,
তবে তো আছে প্রেম প্রণয়, নচেৎ তাহা গোরস্থানে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026