সারাক্ষণ সারাদিন সজল স্বপন (শুধু "স" দিয়ে লিখেই একটা সনেট দিলাম)
- সুদীপ তন্তুবায় নীল

সারাক্ষণ সারাদিন সজল স্বপন,
সীমাহীন সময়েতে স্মৃতির সাক্ষর ।
সোহাগ সাজানো সেই স্নেহের সদন,
সন্তর্পণ সহবাসে সলিল সত্বর !
সাম্যতা সাধন সব সেতারের সুরে,
সিসৃক্ষূ স্বপন সারি সরল সাহসে_
সাহিত্য সংগ্রামে সব সজ্জল সাক্ষরে,
সুগভীর সাবলীলে সুকান্ত সরসে ।
স্বপনের সমাবেশ ,সহবাস সাথে !
সুনীলের সামিয়ানা সরে সান্ধ্যগীতে,
সাবলীল স্বাভাবিক সোহাগ সুখেতে
স্মৃতির সাগরে স্নান, সাধনা সৈকতে ।
স্বর্গের সীমায় সেই সার্থক সাক্ষর,
সৃজনেতে স্বপনেরা সমীপে সদর ।

রচনা : ২৩/০৬/২০১৩
(চতুর্দশপদী কবিতা)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।