ভালবাসা বিচ্ছেদ (২)
- শিপন আলম

এমনি করে কত রাত অতিবাহিত হয়
ভালবাসা খেলে কি পেটের ক্ষুধা সয়!
সবকিছু ফেলে রেখে গহীন নিরালায়
প্রেমময় বন্ধনে জড়ালে আমায়।
আবেগের মোহে পড়ে সম্বিৎ না ছিলো
মাস দুয়েক পার হতেই বাস্তব রূপ নিলো।
একা তোমায় ফেলে যেতে মন নাহি টলে
বিদায় ক্ষণে কাঁদিল সে দুই নয়নের জলে।

নগরে আসিলাম আমি জীবিকার টানে
মন শুধু রইলো পড়ে তোমারি পানে।
বাস্তবতা না জানা এই আমি আজ বাস্তবতা বুঝি
আবেগের মাঝে ভাব না খুঁজে বাস্তবতা খুঁজি।
কোমল বিছানা কঠিন হলো চার দেয়ালের মাঝে
উষ্ণ অধর শীতল হলো ব্যস্ততারই কাছে।

এমনি করিয়া দিন মাস যায় বছরও গড়ায়
তোমার সঙ্গ পাইতে মনে কত কী খেলে যায়!
অপেক্ষার প্রহর তবু কভু না টুটে
দিন ক্ষণ ঠিক করে ছুটিলাম শেষে।
নগরের হাট থেকে আসিবার কালে
এটা ওটা কত কী নিলাম সনেতে।
তিনটি বছর প্রতীক্ষা শেষে ফিরছি আজ আমি
না জানি কোন বিরহতে ছিলে যে তুমি
নানা স্বপ্নে বিভোর আমি পথ না ফুরায়
বন বাসায় যেতে তাই রাত হয়ে যায়।


১৪-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২৮-১০-২০২৪ ১৯:১৬ মিঃ

ধন্যবাদ কবি। কবিতাটি অসমাপ্ত রয়েছে।।

২৭-১০-২০২৪ ১২:৩৩ মিঃ

অপূর্ব লিখেছেন প্রিয় কবি ????

সীমান্ত শিপন
২৮-১০-২০২৪ ১৯:১৭ মিঃ

ধন্যবাদ কবি। কবিতাটি অসমাপ্ত রয়েছে।।