তুমি এলে না
- শিপন আলম
সারাটি সকাল গেল তোমার অপেক্ষায়
তুমি এলে না।
বেলা গড়িয়ে দুপুর হলো
মাঠ ঘাট সব চৌচির হলো
শ্রমজীবীরা সব ক্লান্ত হলো
তবু তুমি এলে না।
দুপুর পেরিয়ে বিকেল এলো
লাল সূর্য মলিন হলো
ছায়ারা সব বড় হলো
কিন্তু তুমি এলে না।
বিকেল শেষে সন্ধ্যা এলো
পাখিরা সব নীড়ে এলো
ভবের বাজার সাঙ্গ হলো
তুমি এলে না।
সন্ধ্যা শেষে রাত্রি এলো
আসমানেতে তারা এলো
আকাশ ভরে জোছনা এলো
তুমি এলে না।
রাত গড়িয়ে ভোর হলো
রাত্রির আধার দূর হলো
পূব আকাশে সূর্য এলো
তুমি এলে না।
১৫-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।