তোমার কাছে রাখা আছে আমার মোহন বাঁশী
- সুদীপ তন্তুবায় নীল

নীলিমা তোমার কাছে রাখা আছে আমারমোহন বাঁশী,
যতই মোরে আঘাত কর আমি তোমাকেই ভালোবাসি ।
স্বপ্নে রঙে তোমাকে সাজাই ওই তো হেঁটে যাও রাজপথে,
আমার মোহন বাঁশীখানি তোমার কোমল হাতে ।
দুরের ছোট্ট নদীর বাঁকে আমি লেখেছি তোমার নাম,
তোমাকে ভেবেই রাত কেটে যায় কেটে যায় শত যাম ।
পলাশের বনে উঁকি ঝুঁকি দাও আমি নীরব প্রান্তরে,
আমার জীবন লুকিয়ে আছে তোমার নিঠুর অন্তরে ।
তুমিই ধর্ম তুমিই কর্ম আমার স্বপ্ন মনের আশা,
রাত্রি দিনের কবিতা তুমি আমার সাহিত্য ভালোবাসা ।

রচনা : ২৪/০৬/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।