আমি যদি তুমি হতেম
- শিপন আলম

আমি যদি তুমি হতেম আর তুমি হতে আমি
সবকিছু কেমন উল্টো হতো
অদ্ভুতুড়ের মতো।
তোমার চোখে আমি দেখতাম
আমার চোখে তুমি
আমার স্বপ্নে তুমি থাকতে
তোমার স্বপ্নে আমি ।
তোমার সকল চাওয়া পাওয়ায়
আমার অধিকার
আমার সকল বিলাসিতায়
তোমার বসবাস।
কল্পনা সব আমার হতো
বাস্তবতা তোমার
ইচ্ছে হলেই উড়াল দিতাম
রঙিন দুনিয়ায়।
মনের সাথে মন মিলিয়ে
গাইতাম কত গান
সুরের সাথে সুর লাগিয়ে
ধরতাম সারেগাম।
এমনি করে তোমার মাঝে
বিলীন হতেম আমি
আমার মাঝে হারিয়ে গিয়ে
তুমি হতে আমি।

১৬।১০।২০২৪, হাবাসপুর।


১৬-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।