সাকিব আল হাসান
- শিপন আলম

দুখিনী বাংলার নিভৃত এক কোলে
নিদারুণ জন্ম তোমার
বাংলা মায়ের ধূলো মাটি মেখে
বেড়ে উঠা তোমার।

ক্রিকেটীয় জাদুতে মুগ্ধ করেছ আমাদের
যুগের পর যুগ
তোমার খ্যাতি ছড়িয়েছে সবখানে
হয়েছ নাম্বার ওয়ান।

কত প্রতীক্ষার প্রহর গুনতো সবাই
তোমার আগমন অপেক্ষায়
ব্যাটে বলে ফিল্ডিংয়ে নেতৃত্বে
মোহিত হতো সবাই
অথচ সেই তুমি আজ অবাঞ্ছিত হলে
তোমার প্রিয় বাংলার প্রিয় ক্রীড়াঙ্গনে।

প্রতিপক্ষের সামান্য তির্যক বাক্য বাণে
ঢাল হয়ে দাঁড়াতো যে উদ্দাম তরুণেরা
তারাই আজ হুমকি তোমার নিরাপত্তার
বিদ্রুপ শ্লাঘায় মেতেছে আজ তারাই।

নষ্ট রাজনীতির খপ্পরে পড়ে
ব্যবহার হয়েছ তুমি
সময়ের বিপরীতে দাঁড়িয়ে তাই
হয়েছ খলনায়ক।

চিরদিন সবার সমান নাহি যায়
যেমন দুঃখ চলে সুখের অগ্রভাগে
রাজনীতি আর সম্মানও চলে না একসাথে
একথা তুমি বোঝো নি কেন আগে!


১৮-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৯-১০-২০২৪ ০৩:৪৫ মিঃ

অনিন্দ্য সুন্দর নান্দনিক সৌন্দর্যের গাঁথুনি

সীমান্ত শিপন
১৯-১০-২০২৪ ০৬:৫৩ মিঃ

নান্দনিক ধন্যবাদ কবি।।