ইয়াহিয়া সিনওয়ার
- শিপন আলম
শহীদী মৃত্যু যার ললাটে লেখা
তার মৃত্যু কী বৃথা যেতে পারে!
এমন মৃত্যু সবার ভাগ্যে থাকে না
এমন জীবনও সবার জন্য নয়
নিঃসঙ্কোচ সাধনা আর স্রষ্টার সন্তুষ্টিতেই
এমন জীবন মৃত্যু হয়।
মৃত্যু কত কাছেই ছিল তোমার
তবু তাকে করনি পরোয়া এতটুকু
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তাই
দিনশেষে তোমারই হয়েছে জয়।
একষট্টি বছরের জীবনকাল তোমার
কত বিজয় গৌরবগাঁথা!
বাইশটি বছর কাটিয়ে দিয়েছ
আলোহীন অন্ধকার নির্মম কারাগারে
শত্রুর রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে
শেষে তোমারই হয়েছে জয়।
আর দশজনের ন্যায় মৃত্যু চাও নি তুমি
ও ছিল না তোমার মর্জিতে
মরণ সবারই হয়
কেউ রোগে কেউ শোকে
কত পূণ্য থাকলে বন্ধু
এমন শহীদী মৃত্যু হয়।
তুমি আছ বন্ধু আগের চেয়ে আরও বেশি
কোটি মানুষের অন্তরে
প্রেরণা যোগাবে শক্তি যোগাবে
নতুন ফিলিস্তিন নির্মাণে।
১৯-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।