মৃত্যু
- শিপন আলম
সীমাহীন কাজের ভীড়ে যখন তোমাকে স্মরি
অলস অবসরেও যখন তোমাকে স্মরি
কেবলই মনে হয় তখন
এতো কর্মযজ্ঞ এতো আয়োজন
সবই তো মেকি নশ্বর
তোমার অবিনাশী রূপের কাছে।
আত্মীয় পরিজনে মিশে থাকি যখন
আনন্দ আয়োজনে ডুবে থাকি যখন
সারাক্ষণ কেবলই মনে হয় তখন
এতো যে আনন্দ ফল্গুধারা
খুশির অবিরাম ঝর্ণাধারা
তাও একদিন মলিন হবে
নিস্তরঙ্গ গতিহীন হবে
তোমার গতিময়তার কাছে।
জীবনের সব কর্ম সাঙ্গ হবে
সব সৌন্দর্য মলিন হবে
পরিজন সব বিলীন হবে
শুধু তুমিই বিজয়ী হবে সব সময়
চির সত্য অনুরাগী পরম বন্ধু
হে মৃত্যু আমার।
২০.১০.২০২৪, টাঙ্গাইল।
২০-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।