পরীক্ষার ডিউটি
- শিপন আলম
কেউ তাকায় সামনে কেবল কেউবা বা কেবল পেছনে
শিক্ষক শুধু ভেবে মরে ডিউটি দেবে কেমনে।
কারো তাড়া ডানে যখন কারো তাড়া বামেতে
স্যার তখন চিন্তা করে কিভাবে মন দিবে কামেতে।
হাঁক ডাক যদিও পারে কেউ দেয় না সাড়া
সারাক্ষণ দেখাদেখি আর লেখালেখির তাড়া।
কতক্ষণ আর এভাবে চলে দিলেন যখন ছাড়
শিক্ষক আপনি মহান আপনি তুলনা আপনার নাই।
যদিও একটু ধরার চিন্তা ছিল স্যারের মনে
এখন ধরলে তাহার স্থান ঘুচবে সরল মনে।
তাড়াতাড়ি লেখো সবাই কথা বলো না
আমি একটু বিশ্রাম নেই ডিস্টাব করো না।
সবাই ব্যস্ত লেখালেখিতে কেউ নেই অলস বসে
শিক্ষক ব্যাটা চেয়ারে বসে ঘুমিয়ে শুধু পড়ে।
২২-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।