ও চাঁদ
- শিপন আলম

ও চাঁদ, দূরের চাঁদ
সহস্র মাইল দুরত্ব তোমার আমার হতে
তবু হাতছানি দিয়ে ডাকো পলকে পলকে
সৌন্দর্য ছড়িয়ে দাও সবখানে
পথে-ঘাটে-মাঠে, ধূ ধূ প্রান্তরে।

তোমার সৌন্দর্য অবগাহনে মত্ত সবাই
কত কবি রচিল কবিতা
কত শিল্পী আঁকিল ছবি
কত প্রেমিক নিবেদন করিল তোমায়
প্রেমময় ভালবাসা।

ও চাঁদ, মায়াবী চাঁদ
মায়ার বাঁধনে বাঁধা তোমার অঙ্গখানি
মুহূর্তেই বিগলিত করতে পারো কত পাষাণ হৃদয়
সৌন্দর্যের ফল্গুধারা বইয়ে দিতে পারো অন্তরে অন্তরে।

ও চাঁদ, বাঁকা চাঁদ
শত জনপদের রাজসাক্ষী তুমি
নিশির পর নিশি গড়ে উঠেছে সেসব
তোমার সৌন্দর্য ছায়ায়
কত সভ্যতা ভেঙেছে গড়েছে
তোমার সৌন্দর্যময় বর্ণিল আভায়।

ও চাঁদ, চির সুন্দরী চাঁদ
কত কিছু আসে যায় কত ভাঙে গড়ে
নশ্বর এ ভুবন মাঝারে
শুধু তুমি রয়ে যাও, সব কথা বলে যাও
অমর অক্ষয় হয়ে।


২২-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।