পদ্মা নদী
- শিপন আলম

শৈশব হতেই দেখিয়া আসিতেছি একটি নদী
বাড়ির পাশ দিয়া কূলকূল রবে বহিছে নিরবধি।
কখনো উত্তাল বেগে, কখনো বা মৃদু মন্দে
নিঝঝুম রাতে মোর ঘুম ভাঙে তার শব্দে।
প্রতিদিন গিয়া বসি আমি সেই নদীটির পাড়ে
অপরূপ সৌন্দর্য তাহার সর্বদাই মন কাড়ে।
দেখি পাল তোলা নৌকা, শুনি মাঝির গান
এমন সৌন্দর্য অবগাহনে ভরে যায় প্রাণ।
কচি ধানের পাতা যখন বাতাসে নড়ে
ভালবাসার লাগি তখন মনে ঢেউ ওঠে।
কূলেতে দেখি তাহার সফেদ কাশফুল
সবখানেই আছে তাহার সৌন্দর্য অতুল।
হাজারো মানুষ আসে প্রত্যহ এখানে
অসীম সৌন্দর্য তাহার সবারই মন টানে।
সবাই যখন ঘুরেফিরে গল্পগুজব করে
আমি শুধু বসিয়া থাকি সেই নদীটির পরে।
চিরদিনের সাথী সে আমার তারে কি ভোলা যায়
তাই তো সর্বদাই মন আমার তার কাছে যেতে চায়।
বলো তো সে কোন নদী জানো নাকি তুমি
সে আমার বন্ধু আমার প্রিয় পদ্মা নদী।


২২-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।