আবার আসিব ফিরে
- শিপন আলম
আবার আসিব ফিরে একাউন্টিং ডিপার্টমেন্টে এই ক্যাম্পাসে
হয়তো ছাত্র হিসেবে নয় হয়তো বা কর্মচারীর বেশে
হয়তো মোখলেস মামা হয়ে ঠোঁটের কোণে মিষ্টি হেসে
দিনের পর দিন কাজ করে যাবো অনায়াসে
হয়তো বা পাটোয়ারী হব সারাক্ষণ চোখে মুখে ম্যাজিস্টারের ভাব
অবলীলায় দিন কেটে যাবে ছাত্রদের বকাঝকা করে।
আবার আসিব আমি ডিপার্টমেন্টের ক্লাসরুম ভালবেসে
হাজারও স্মৄতিতে ঘেরা আমার এ প্রিয় পাঠশালায়
হয়তো দেখিবে দেবদাস ঘুরিতেছে কোন এক ললনার ছলনায়
হয়তো শুনিবে এক উন্মাদের আর্তচিৎকার টিএসসির মোড়ে ।
হয়তো ঝাল মুড়ি বিক্রি করিতেছে এক মামা ফ্যাকাল্টি গেটে
মল চত্বর কনসার্টে হয়তো এক সিঙ্গার গিটার হাতে
গান করে ফুলার রোডে আড্ডা মেরে অন্ধকারে ফিরে
আসিতেছে এক যুবক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে।
২৩-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।