হারিয়ে যাওয়া অতীত
- কেয়ন ইমরান

আজ বিষন্ন দিনে মন মলিন,
সিক্ত দু'চোখ, ঠোঁটে কষ্টের হাসি।
অতৃপ্ত আত্মা চাই তোমার কাছে,
হৃদয় মন্দিরে বাজিছে বেদনার বাঁশি।

হেরিনু যেদিন তব কাশের বনে
লাল পাড়ের সাদা শাড়ির মাঝে,
আমি উতলা হয়ে ছিনু সেদিন
তব মায়া ভরা ভ্রু'র সাঁঝে।

তব বাঁকা নয়নের চাহনি আমায়-
প্রেমের তীর বক্ষে হানিল আঘাত।
আমি মিষ্টি যাতনায় কিছু বুঝিনি,
শুধু পেতে চেয়েছি আবেগী সাক্ষাত।

শিউলীর মত ঝরে পড়েছি আমি,
শরৎ ঋতুর দিন আমার কণ্টকময়।
পশ্চিম আকাশে দেখে ঘন আবীর,
হারিয়ে যায় অতীত স্মৃতির মেলায়।

ঝম্ ঝম্ বৃষ্টি, নৌকায় বসে
দেখেছি বৃষ্টি শেষে অপরূপ রামধনু।
পা দুখানি মেলে- রেখেছো মাথা
মম বক্ষে, মিশে একাকার তনু।

হারিয়ে যাওয়া অতীত মনে পড়ে,
যবে মুখোমুখি হই তেমন পরিবেশে।
চাপা কান্নায় নাসিকায় আসে জল,
প্রকৃতির তরে আজ এই বেশে।

চাঁদনী রাতে ঝোপের জোনাকী ধরা,
বন্ধ চোখ খুলে চমকে দেয়া।
মনে পড়ে তব এলোকেশের গন্ধ,
আজ শুধু পারাই স্মৃতির খেয়া।

সরিষার হলুদ ফুলের মাঝে তুমি,
কালো চশমায় উঠেছি কত ছবি।
আজ মন উনুনের গরম কড়াই,
দগ্ধ করছে প্রজ্জ্বলমান মধ্যাহ্ন রবি।

এই মন সিক্ত করতে চাই,
সেই অমৃত প্রেমের বারি পিয়ে।
জানি জাগ্রত হবে না অতীত,
বেঁচে আছি আগুন বুকে নিয়ে।

আহত সৈনিক আমি ভবের নিবাসে,
পাগলের বেশে ফিরি দুঃখের অন্তর্জালে।
কর্তব্যের তাড়নায় মিছে বেঁচে আছি,
কি জানি আছে শুষ্ক ভালে।


১৬-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026