সংসার তরী
- কেয়ন ইমরান

আমি অজানা এক নাবিক,
অচেনা পথ পাড়ি দিয়ে
পরিভ্রমণ করতে চাই জগৎ।
আমার ইচ্ছা সব অলীক।

কেন যেন জানি না
আমার সাথে এমন হয়,
আমি মানেই কি বিনাশ!
পিছু নেয় মাংসাশী হায়েনা।

সরল-সৎ পথে বাঁধা-
হোঁচট খায় পদে পদে,
স্বাধীনতা নেই যে আমার।
অবিরত যুদ্ধের আমি যোদ্ধা!

আমার তরে সংকীর্ণ পথ-
উঁচু উঁচু পাহাড়ে ঢাকা,
আমি চলতে চাই বিঘ্নহীন।
সমস্যা কি করেছে শপথ!

প্রকৃতিও হাসে, উস্কানি দেয়,
পুঁজি করে আমার সরলতা;
সব জানে নিশিতে উপাধান।
আমি কি ফুটবলের ন্যায়!

উদিতে উদিতে বিলয় আমি,
দিনেতে উজ্জ্বল, রাতে অচল।
সিক্ত চোখ বর্ষার বারিপাত,
ধামের কপাল নিকষ যামি।

খুশি থাকার অভিনয় করি,
বুকের কবরে চাপা দিয়ে
যন্ত্রণা- আমি সুখী মানুষ।
দুঃখকে সাদরে নিয়েছি বরি।

ছেঁড়া পাল ধরে হাল
তীরে যাওয়ার শত চেষ্টা,
তবুও বুঝতে দেয় না
আমার অবস্থা যে বেহাল।

আমি নাবিক সংসার তরীর,
শত সংশয় আর ঝঞ্ঝা
তরী তলে পিশে মারি।
আমি সংসারের নিমিত্তে বীর।

সংসার সদাই সংশয় সংহত,
সংসার সমাচার সংকট সম্পূর্ণ।
সংসার সংবর্গ সৎ সংকীর্ণ,
সংসার সাম্পানে সকলে সংযত।


১৮-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026