পরিচয়
- কেয়ন ইমরান
আমরা মানুষ-এক দেহ, এক প্রাণ।
কষ্টে করি রোনাজারি, চোখে আসে জল।
লোহিতে বর্ণের জল বহিছে শিরা-উপশিরায়,
ফুরালে শ্বাস মোদের দেহ হয় অচল।
লোহিত বর্ণের জলের আছে বিভিন্ন নাম,
এই মানুষের রয়েছে প্রকারভেদ চেহারা-উচ্চতার।
আছে বৈশিষ্ট্য আচার-ব্যবহারে, বেলা-অবেলায়,
ভাষা জ্ঞানে ভিন্নতা, মায়া-মমতায় উদার।
এই মানব জাতি বলে নাকি শ্রেষ্ঠ।
বর্তমানের রুপ-রেখায় হার মানে জানোয়ার।
"অহিংস পরম ধর্ম”- বলেছিল শ্রী কৃষ্ণ।
হিলফুল ফুজুলের সংগঠক মুহাম্মদ (সঃ) যুবকদের শান্ত রাখার।
দ্বিপদী জাতি মানুষ ব্যবধানে হয়েছে অমানুষ,
মিল আছে একটাই- নামে সে মানুষ।
হারিয়েছে হুঁশ, বিবেক পেয়েছে লোপ আচানক।
সরল হৃদয়, উপকারি দেহে জমেছে বিষ।
মানুষের আশা শুধু পাওয়া আর চাওয়া,
ধূর্ত মানুষ মাঝে মাঝে পন্ডিত সাজে।
মণ মণ খানা-পিনা চাই শুধু
কাড়ি কাড়ি অর্থ পেলেই বাদ্য বাজে।
পরিবর্তন করে রুপ এ মানুষ প্রয়োজনে,
কখনও রাম হয় রাবণও কোন কালে।
কি বা জাতি-ধর্ম একই বর্ম,
স্বার্থের নেশায় ডাকে আপনার ছায়া তলে।
ইস্রাফিলের হুংকার আসবে যেদিন এ ধরায়
টুটে যাবে বাহাদুরী থাকবে না অহংকার।
অন্ধকার আলয়ে নিয়ে যাবে অর্থ কি!
চাই না অর্থ নকীর আর মুনকার।
ও মানুষ হও মানুষ ফিরিয়ে হুঁশ।
হবে না কাতার সেদিন গরীব-ধনীর।
সিত-অসিত, পদমর্যাদার ব্যবধান সেখানেতে নেই। কতটুকু করেছ আমল তুমি জগৎ জননীর?
শুধু কি তুমি মানুষ, এই পরিচয়!
দায়িত্ব আছে তোমারও সত্য-মিথ্যা বোঝার।
পরিচিত হও তুমি আগে আপনার কাছে,
ভাব গভীরে, কি ছিল পরিচয় তোমার?
নাপাকে তৈরি তুমি গোরে যাও পাকে,
মাঝখানে করেছ কি তুমি খোদার রাহে?
তব তরে খোদার দিল হল উজাড়,
সেই গুণকীর্তন তব দিল না গাহে।
আব, আগ, খাক আর পবনে তৈরি,
মানব তব দেহের এগুলো মৌলিক উপাদান।
রাগে তুমি আগুনের ন্যায় জ্বলে ওঠো,
চোখে ঝরে জল তুমি মাটিতে অম্লান।
পবনের মতো দুলে দুলে তোমার গমন,
লোভ-লালসা সংযত কর তুমি মহীয়ান।
মানবিক বোধে জাগ্রত হও প্রাপ্তিতে খোদা।
মানুষ, সে তো সকল জাতির কল্যাণ।
তব করে বনানী উজাড়, সভ্যতা অপরূপ,
তোমার মেধায় বিশ্ব জয়, রক্তিম উৎপল।
যার তরে তুমি উছিলা, পুছিলে তারে?
সে কি চাই, কি তার মঙ্গল?
ব্যস্ত তুমি ধরার লীলায় ভুলে তারে,
কি তব কর্ম, এসেছ কিসের আশায়?
সময় থাকতে করো সাধন আপনেতে আপন,
সেথায় পাবে তার দর্শন পূর্ণ ঝোলায়।
অন্তর চক্ষু মেলে দেখো মানব ভূত,
শান্তির জীবন দেখতে পাবে বেহেস্ত অপরূপ।
জগৎ জননীর প্রেমে পড়বে তখন মানব,
তার আরাধনায় ব্যস্ত জ্বালাবে মনে ধূপ।
১৮-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।